উত্তরদিনাজপুর

শ্বশুরের কাছে টাকা চেয়ে না পাওয়ায় নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন

শ্বশুরের কাছে টাকা চেয়ে না পাওয়ায় নিজের স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠলো জামাইয়ের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার বালিজোল এলাকায়। 

        জানা গেছে বিমলপাড়া এলাকার পঞ্চমী নুনিয়াকে বালিজোলের ভোলা নুনিয়া বছর দেড়েক আগে বিয়ে করে। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় জামাই ভোলা নুনিয়া, শ্বশুরের কাছে টাকার দাবী করতো বলে অভিযোগ। সোমবার রাতেও মদ্যপ অবস্থায় ভোলা শ্বশুরকে ফোন করে টাকা চেয়ে না পাওয়ার আক্ষেপ করার পাশাপাশি আপনার মেয়ে সেদিন থেকে খুব সুখে থাকবে বলে ফোন রেখে দেয়। অভিযোগ সকাল বেলায় মেয়ের শ্বশুর বাড়ির এলাকা থেকে মেয়ের মৃত্যুর খবর টেলিফোনে পেয়ে ছুটে যান বাবা সবিন নুনিয়া। মেয়ে পঞ্চমীর মৃতদেহ দাওয়ায় পড়ে থাকতে দেখলেও জামাই বা জামাইয়ের বাড়ির অন্য কাউকে দেখতে পাননি সবিন নুনিয়া। ঘটনার খবর পেয়ে এসে হাজির হয় ইটাহার থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

        এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে সবিন নুনিয়া অভিযোগ করে বলেন, টাকার জন্য তার মেয়েকে শ্বাষরোধ করে হত্যা করেছে জামাই। আর এই মর্মে তিনি থানায় লিখিত অভিযোগ জানাবেন বলে জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/9Dn2asaKx1Y